জামায়াত ক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায়কে জামাই আদরে রাখবে” — কৃষ্ণ নন্দী
জামায়াত ক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায়কে জামাই আদরে রাখবে” — কৃষ্ণ নন্দী
খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন,
“হিন্দুদের মধ্যে অপপ্রচার চালানো হয় যে জামায়াত
ক্ষমতায় এলে তারা এ
দেশে থাকতে পারবে না। কেন এ
ধরনের মিথ্যা প্রচারণা চালানো হয়, আমি জানি
না। আমি স্পষ্ট করে
বলতে চাই—জামায়াত ক্ষমতায়
এলে হিন্দু সম্প্রদায়কে এই দেশে জামাই
আদরে রাখা হবে।”
তিনি
আরও বলেন, জামায়াতে ইসলামী কখনোই টাকা দিয়ে ভোট
কেনে না।
“টাকা দিয়ে কেনা যায়
হাটের গরু, ছাগল কিংবা
হাঁস-মুরগি—মানুষের বিবেক নয়। কিন্তু আপনারা
নির্বাচনে এসে চাঁদাবাজির টাকার
বস্তার মুখ খুলে দিয়েছেন।
শুধু আমার আসনেই নয়,
আমাদের পরওয়ার ভাইয়ের আসনেও টাকার বস্তা খুলে দেওয়া হয়েছে।
আমি দৃঢ়ভাবে বলতে চাই—আপনারা
পারবেন না। টাকার কাছে
আমাদের মানুষ বিক্রি হবে না।”
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে কৃষ্ণ নন্দী বলেন,
“আগামী ১২ তারিখ প্রথম
ভোটটি দেবেন ‘হ্যাঁ’তে এবং দ্বিতীয়
ভোটটি দেবেন ১১ দলীয় জোটের
প্রার্থীদের। আমাদের প্রার্থীদের বিজয়ী করে সংসদে পাঠাতে
পারলে আমরা সন্ত্রাস ও
দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেব—এই অঙ্গীকার
করছি।”
তিনি
আরও বলেন,
“তিন দলের রাজনীতির অধ্যায়
শেষ। আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর
বাংলাদেশ।”
এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর
রহমান। বিশেষ বক্তব্য দেন দলটির সেক্রেটারি
জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এছাড়া খুলনার ছয়টি আসনের ১১
দলীয় জোটের প্রার্থীরা এবং স্থানীয় ও
জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।


No comments