দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল
দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল
অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং সাবেক সচিব ড. এম মাহফুজুল হকের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
২০২৫
সালের ১০ এপ্রিল পোল্যান্ডে
বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন মো. ময়নুল ইসলাম। অন্যদিকে, সাবেক সচিব ড. এম মাহফুজুল
হককে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর পর্তুগালের
রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। সরকারের নতুন এই আদেশের ফলে
তাদের উভয়েরই নিয়োগের অবশিষ্ট সময়কাল বাতিল বলে গণ্য হবে।
এর
আগে গত ৮ মার্চ
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক নির্দেশনায় ময়নুল
ও মাহফুজুলসহ মোট চারজন রাষ্ট্রদূতকে কর্মস্থল থেকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছিল। তৎকালীন সেই আদেশের পর এবার প্রশাসনিক
প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদটুকুও আনুষ্ঠানিকভাবে বাতিল করল জনপ্রশাসন মন্ত্রণালয়।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় প্রশাসনিক ও কূটনৈতিক সংস্কারের
অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল ও পূর্বের চুক্তিভিত্তিক
নিয়োগগুলো পুনর্বিবেচনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই দুই রাষ্ট্রদূতের
নিয়োগের মেয়াদ বাতিলের প্রজ্ঞাপন জারি করা হলো।
রিপট: ইত্তেফাক

No comments