২৬টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে জামায়াতের ৪১ দফা ‘জনতার ইশতেহার’ ঘোষণা | জাতীয় নির্বাচন
📰 Title
২৬টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে জামায়াতের ৪১ দফা ‘জনতার ইশতেহার’ ঘোষণা | জাতীয় নির্বাচন
📝 ভূমিকা
আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে
রেখে আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইশতেহারের নাম দেওয়া হয়েছে
‘জনতার ইশতেহার’।
রাষ্ট্র সংস্কার, সুশাসন এবং আত্মনির্ভর বাংলাদেশ
গঠনের রূপরেখা তুলে ধরা হয়েছে
এই ইশতেহারে।
📍 ইশতেহার ঘোষণা অনুষ্ঠান
বুধবার
(৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর
রাজধানীর বনানীর হোটেল শেরাটনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের সূচনা হয়। পরে ‘জনতার
ইশতেহার’-এর ভিজ্যুয়াল উপস্থাপন
করা হয়।
অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য দেন জামায়াতে ইসলামীর
আমির ডা.
শফিকুর
রহমান।
🎯 ২৬টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে ৪১ দফা ইশতেহার
রাষ্ট্র
পরিচালনায় যুবকদের প্রাধান্য, নারীর নিরাপত্তা, প্রযুক্তিনির্ভর সমাজ গঠন, জুলাই
সনদ বাস্তবায়ন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার
বিলোপসহ ২৬টি
বিষয়কে
অগ্রাধিকার
দিয়ে ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে দলটি।
✅ জামায়াতে
ইসলামীর নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকারপ্রাপ্ত ২৬ বিষয়
১.
স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে
আপসহীন রাষ্ট্র গঠন।
২. বৈষমাহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক মানবিক
বাংলাদেশ।
৩. যুবকদের ক্ষমতায়ন ও রাষ্ট্র পরিচালনায়
অগ্রাধিকার।
৪. নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ
ও অংশগ্রহণমূলক রাষ্ট্র।
৫. চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নিরাপদ
বাংলাদেশ।
৬. দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সৎ নেতৃত্ব
ও প্রাতিষ্ঠানিক সংস্কার।
৭. প্রযুক্তিনির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ
গঠন।
৮. কর্মসংস্থান বৃদ্ধি ও সরকারি চাকরিতে
মেধাভিত্তিক নিয়োগ।
৯. ব্যাংক ও আর্থিক খাতে
সংস্কার করে টেকসই অর্থনীতি।
১০. পিআর পদ্ধতির নির্বাচন
ও শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার।
১১. খুন, গুম ও
বিচারবর্হিভূত হত্যার বিচার নিশ্চিতকরণ।
১২. জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ ও জুলাই সনদ
বাস্তবায়ন।
১৩. কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও কৃষি বিপ্লব।
১৪. ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা ও ‘তিন শূন্য
ভিশন’ বাস্তবায়ন।
১৫. শিল্পায়ন ও দেশি-বিদেশি
বিনিয়োগ বৃদ্ধি।
১৬. শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ।
১৭. প্রবাসীদের ভোটাধিকারসহ পূর্ণ অধিকার নিশ্চিতকরণ।
১৮. সকল নাগরিকের সমান
অধিকার ও পিছিয়ে পড়াদের
বিশেষ সুবিধা।
১৯. আধুনিক ও সর্বজনীন স্বাস্থ্যসেবা।
২০. শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার ও বিনামূল্যে শিক্ষা।
২১. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মৌলিক চাহিদা
নিশ্চিতকরণ।
২২. যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও যোগাযোগ সহজীকরণ।
২৩. নিম্ন ও মধ্যবিত্তের জন্য
স্বল্পমূল্যে আবাসন।
২৪. ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ ও পুনর্জন্ম রোধ।
২৫. সর্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু।
২৬. স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে
সুশাসন নিশ্চিতকরণ।
সূত্র:
ইত্তেফাক ডিজিটাল ডেস্ক

No comments