নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন শফিকুল আলম
নির্বাচিত সংসদ সদস্যদের শপথ কবে, জানালেন শফিকুল আলম
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্যের শপথ আগামী ১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।
তবে শপথ কে পড়াবেন সেটি পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
সম্মেলনে
অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এই রায় থেকে
এটা স্পষ্ট, বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায়
ফিরে যেতে বা স্থিতাবস্থা রাখতে
চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্রব্যবস্থায় সংস্কার।
১২
ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটার ‘হ্যাঁ’ ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, নির্বাচন কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী গণভোটে ভোট দিয়েছেন ৭ কোটি ৭৬
লাখ ৯৫ হাজার ২৩
জন ভোটার, যা মোট ভোটের
প্রায় ৬০.৮৪ শতাংশ।
এর মধ্যে ৪ কোটি ৮২
লক্ষ ৬৬০ জন ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, যা কাস্ট হওয়া
মোট ভোটের ৬৮.০৬ শতাংশ।
‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২০
লাখ ৭১ হাজার ৭২৬
জন ভোটার, যা কাস্ট হওয়া
ভোটের প্রায় ৩১ শতাংশ। লক্ষণীয়
যে ভোটারদের ৬০ শতাংশেরও বেশি
গণভোটে অংশ নিয়েছেন, তা জাতীয় সংসদ
নির্বাচনের চেয়েও এক শতাংশ বেশি।

No comments