Header Ads

Header ADS

রংপুরের সমাবেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন তারেক রহমান

 

রংপুরের সমাবেশে গণভোটে হ্যাঁ ভোট চাইলেন তারেক রহমান

রংপুরের সমাবেশে গণভোটেহ্যাঁভোটের আহ্বান জানালেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর রংপুরে বিএনপির জনসভায় ভাষণ

ফেব্রুয়ারি ১২-এর নির্বাচনের সঙ্গে গণভোটে সমর্থনের আবেদন বিএনপি চেয়ারম্যানের

 

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে প্রথমবারের মতো প্রকাশ্যেহ্যাঁভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ রংপুরে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,
আমি আপনাদের সবার কাছে অনুরোধ জানাই১২ ফেব্রুয়ারি যেভাবে আপনারাধানের শীষ’- সিল মারবেন, ঠিক সেভাবেই দ্বিতীয় ব্যালট পেপারেহ্যাঁ’-এর পক্ষে আপনাদের রায় দেবেন।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত পরিবারের সঙ্গে সাক্ষাৎ তারেক রহমানের

 

তিনি বলেন, “অধিকার ফিরিয়ে আনতে শহীদ আবু সাঈদ নিজের জীবন দিয়েছেন। চট্টগ্রামে ওয়াসিমও জীবন দিয়েছেন। তাদের মতো হাজারো মানুষ মানুষের ভোটাধিকার, কথা বলার অধিকার অর্থনৈতিক অধিকারের জন্য আত্মত্যাগ করেছেন। এই আত্মত্যাগের সম্মান রক্ষার জন্য আমাদের অবশ্যই স্বাক্ষরিত জুলাই সনদকে সম্মান জানাতে হবে।

তারেক রহমান বলেন, প্রায় আড়াই বছর আগে দেশে যখন ফ্যাসিবাদী শাসন চেপে বসেছিল, তখন বিএনপি জাতির সামনে ৩১ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরে।
পরবর্তীতে আমরা দেখেছি, অন্তর্বর্তী সরকার একটি সংস্কার কমিশন গঠন করে এবং বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায়। আমরাও সেখানে অংশগ্রহণ করি এবং আমাদের সংস্কার প্রস্তাব তুলে ধরি। কমিশনের প্রস্তাবিত অধিকাংশ বিষয়ই আগে থেকেই জনগণের সামনে উপস্থাপিত আমাদের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল,” বলেন তিনি।

তিনি আরও বলেন, “কিছু বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু সেই ভিন্নমত আমরা কখনো গোপন করিনি। কোন বিষয়ে আমরা একমত, আর কোন বিষয়ে দ্বিমতসবকিছুই আমরা খোলাখুলিভাবে জনগণের সামনে তুলে ধরেছি। এখানে কোনো গোপনীয়তা বা ষড়যন্ত্র নেই।

এর আগে আজ দুপুর আনুমানিক ২টার দিকে তারেক রহমান বগুড়া থেকে রংপুরের উদ্দেশে রওনা হন।

বিকেল আনুমানিক ৫টা ৫৫ মিনিটে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবানপুর জাফরপাড়া গ্রামে পৌঁছান, যেখানে জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর অবস্থিত।

কবর জিয়ারত দোয়া শেষে তিনি শহীদ আবু সাঈদের বাড়ির সামনে উঠানে বসে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

 

 

No comments

Powered by Blogger.